সিসি নিউজ, ০৫ জুলাই ।। নীলফামারীর সৈয়দপুরে করোনাভাইরাসে আক্রান্ত আমিরুজ্জামান (৫১) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রবিবার দিনাজপুর এম এ রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
জানা গেছে, নীলফামারী সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়া হাজি কলোনী এলাকার বাসিন্দা ছিলেন আমিরুজ্জামান। তিনি গত ৩০ জুন হার্ট ও কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে দিনাজপুর এম এ রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
১ জুলাই তাঁর শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল। ৩ জুলাই তাঁর করোনা নমুনার পজিটিভ ফলাফল আসে। আর আজ রবিরাব হাসপাতালে তাঁর মৃত্যু হয়। পরে দিনাজপুর কোয়ান্টাম ফাউন্ডেশন কর্তৃক স্বাস্থ্যবিধি অনুযায়ী সৈয়দপুর শহরের হাতিখানা কবরস্থানে দাফন করা হয়েছে।