• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন |

সৈয়দপুরে ইয়ামাহা রাইডারস্ ক্লাবের উদ্যোগ মাস্ক বিতরণ

সিসি নিউজ, ০৬ জুলাই ।। দেশে বিদ্যমান প্রাণঘাতী বৈশ্বিক করোনা ভাইরাস প্রতিরোধে নীলফামারীর সৈয়দপুরে তিন শত মাস্ক বিতরণ করা হয়েছে। আজ সোমবার ইয়ামাহা রাইডারস্ ক্লাবের উদ্যোগে “মাস্ক পড়ুন, সুরক্ষিত থাকুন” সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন ইয়ামাহা মোটরসাইকেলের পরিবেশক মেসার্স মাসুম মটরস্ শো-রুমের সামনে ওই মাস্ক বিতরণ করা হয়।
সৈয়দপুর ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) মো. আবু নাহিদ পারভেজ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই মাস্ক বিতরণ করেন।
এ সময় মেসার্স মাসুম মটরস্ এর স্বত্তাধিকারী মো. মাসুম আহমেদ, সৈয়দপুর ট্রাফিক পুলিশ সার্জেন্ট মো. আশরাফ কোরাইশি, নীলফামারী জেলা মাইক্রোবাস, কার ও পিকআপ মালিক সমিতর সাধারণ সম্পাদক নিজু কুমার আগরওয়ালা, ইয়ামাহা’র মাকেটিং অফিসার অমিত চৌধুরী, সার্ভিস ইঞ্জিনিয়ার মো. রাসেল আবেদীন ও ইয়ামাহা রাইডারস্ ক্লাবের এডমিন মো. রুহুল রূপম, সাংবদিক জসিম উদ্দিন ও তোফাজ্জল হোসেন লুতু প্রমূখ উপস্থিত ছিলেন।
ওই দিন ইয়ামাহা রাইডারস্ ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের মাঝে তিন শত মাস্ক বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ