• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

জয়পুরহাটে মাদক কারবারিদের দু’পক্ষের বন্দুকযুদ্ধে ৮ মামলার আসামী নিহত

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাট সদর উপজেলার ভুটিয়াপাড়া কদমতলী ব্রীজের নিকট থেকে রুবেল হোসেন ডালিম (৩৫) নামের এক শীর্ষ মাদক কারবারীর গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ বুধবার সকালে তার গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে প্রেরন করে।

পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির জানান, মাদক দ্রব্যের ভাগবাটোয়ারা নিয়ে মাদক কারবারিদের দু’পক্ষের মধ্যে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ভুটিয়াপাড়া কদমতলী ব্রীজের নিকট যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে গেলেও সেখানে রুবেল হোসেন ডালিম নামের এক মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ মৃতদেহ পাওয়া যায়।

পুলিশ ঘটনাস্থল থেকে বিদেশী পিস্তল সহ বেশ কিছু মাদক দ্রব্য উদ্ধার করে। নিহত ডালিমের বিরুদ্ধে জয়পুরহাট থানায় হত্যা, অপহরণ ও মাদক দ্রব্যের ৮টি মামলা আছে। মাদক সংক্রান্ত জেরে ডালিম প্রতিপক্ষ গ্রুপের গুলিতে নিহত হয়ে থাকতে পারে বলে পুলিশ প্রাথমিক ভাবে ধারনা করছে।

তবে পরিবারের দাবি, মঙ্গলবার রাত ৮টায় সাদা পোষাকধারীরা বাজারের দোকান থেকে তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ