• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন |
শিরোনাম :

চিরিরবন্দরে দেড় হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি।। দেশী ও পোনা মাছ রক্ষার জন্য ক্ষতিকর প্রায় দেড় হাজার মিটার জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করলেন দিনাজপুরের চিরিরবন্দর ইউএনও আয়েশা সিদ্দীকা।
শুক্রবার বিকেলে চিরিরবন্দর উপজেলার ইসবপুর ইউনিয়নের বিন্যাকুড়ি হাটে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ উপলক্ষে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ১৫০০ মিটার কারেন্ট জাল পুড়িয়ে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরতিজা হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা পূরবী রাণী রায় ও ইসবপুর ইউপি চেয়ারম্যান আবু হায়দার লিটন।
ইউএনও আয়েশা সিদ্দীকা জানান, দেশী ও পোনা মাছ রক্ষার জন্য সচেতনততামূলক কার্যক্রম অব্যাহত আছে। কেউ এই নির্দেশনা অমান্য করলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ