• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো বৈরুত

আন্তর্জাতিক ডেস্ক ।। লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ দুটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। মঙ্গলবারের বিস্ফোরণে তাৎক্ষণিকভাবে হতাহত ও ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি। তবে আরব নিউজের খবরে বলা হয়েছে, অনেক হতাহত ও বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে।

খবরে বলা হয়েছে, দুপুরে রাজধানীর বেশ কিছু এলাকা বিস্ফোরণে কেঁপে উঠে। শহরে প্রাণকেন্দ্র থেকে ঘন ধোয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। স্থানীয়রা জানিয়েছেন, তাদের জানালা ভেঙে গেছে এবং ছাদ ধসে পড়েছে।

বিস্ফোরণগুলো বৈরুত বন্দরকে কেন্দ্র হলেও কয়েক মাইল দূরের জানালা ভেঙে গেছে। বিস্ফোরণের অগ্নিকাণ্ড শুরু হয়।

লেবাননের স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান জানিয়েছেন, বিস্ফোরণে অনেক হতাহতের ঘটনা ঘটতে পারে। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, বন্দরে একটি আতশবাজির গুদামে বিস্ফোরণে ঘটনার সূত্রপাত হয়ে থাকতে পারে।

টুইটারে প্রকাশিত কয়েকটি ভিডিওতে দেখা গেছে, দ্বিতীয় বিস্ফোরণের পর মানুষ চিৎকার করছেন এবং রেস্তোরাঁ ও বাসা থেকে দৌড়ে পালাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ