• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন |

জয়পুরহাটে শেখ কামালের ৭১ তম জন্মবার্ষিকী পালিত

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে পলিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক শহীদ শেখ কামালের ৭১ তম জন্মবার্ষিকী। বুধবার (৫ আগস্ট) বেলা ১১টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যে দিয়ে কর্মসূচি শুরু হয়।
জয়পুরহাট পৌর আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জয়পুরহাট এক আসনের সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু, সহ সভাপতি রাজা চৌধুরী, মোমিন আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক এস এম সোলামান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখর মজুমদার ও জাহিদুল আলম বেনু, পৌর আওয়ামী লীগের সভাপতি আজম আলী মন্ডল, সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন হিমু প্রমুখ।
পরে দোয়া মাহফিলে শেখ কামালের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ