খানসামা থানার ওসি শেখ কামাল হোসেনের মানবিকতা ফেসবুকে ভাইরাল

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা থানার ওসি শেখ কামাল হোসেনের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল একটি ছবি সর্বমহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।

ছবিতে দেখা যায়, খানসামা থানা চত্বরের গোল ঘরে টেবিল-চেয়ারে বসে নিজে হাতে এক বৃদ্ধকে খাওয়াচ্ছেন ওসি।

খানসমা থানা পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (৯আগস্ট) তিনটার দিকে গান গেয়ে নিজের খাদ্যের জন্য অর্থ উপার্জন করা কাহারোল উপজেলার অন্ধ এক বৃদ্ধ থানা চত্বরে আসলে প্রকৃতিপ্রেমী ও মানবিক ওসি শেখ কামাল হোসেন একান্তে বৃদ্ধের খাওয়া ও কষ্টের কথা শুনে আবেগাপ্লুত হয়ে নিজে হাতেই অন্ধ বৃদ্ধকে খাওয়ান ও আর্থিক সহায়তা প্রদান করেন।

খোঁজ নিয়ে জানা যায়, পাশর্^বর্তী কাহারোল উপজেলার জগীমহোন নামে এই বৃদ্ধ জন্ম থেকেই অন্ধ। তিনি ছোটবেলা থেকেই ঢোলের মাধ্যমে গান গেয়ে সারাদিন ১৫০-২০০ টাকা অর্থ উপার্জন করে। এই অর্থ দিয়েই তাঁর সংসার চলে।

ওসি শেখ কামাল হোসেনের সাথে কথা হলে তিনি জানান, রবিবার দুপুরে থানা চত্বরে ঐ বৃদ্ধ আসলে তাঁর সাথে একান্ত কথা বলে তাঁর কষ্টের জীবনকাহিনী শুনেই খুবই মর্মাহত হয়েছি। অন্ধ এই বৃদ্ধের পাশে দাঁড়ানোর সাধ্যমত চেষ্টা করেছি।


by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *