সিসি নিউজ, ১২ আগষ্ট ।। নীলফামারীতে সাত মাসের একটি কন্যা শিশু ও তার মা আলেফ নুরা (৩২) নামের এক মানুষিক ভারসাম্যহীন নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ডোমার উপজেলার চিলাহাটিতে এ ঘটনাটি ঘটে। আলেফ নুরা ওই এলাকার ঈসমাইল হোসেনের স্ত্রী। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
ডোমার থানার অফিসার্স ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, সকালে সাত বয়সের কন্যা শিশু ইসরাত জাহানের মলমূত্র পরিস্কারের জন্য মা আলেফ নুরা ঘর হতে বের হয়। বেশ কিছু সময় আলেফ নুরা ফিরে না আসায়, তাকে বাড়ির লোকজন খুঁজতে থাকে। পরে এলাকাবাসী পুকুরে এক নারী ও এক শিশুর লাশ ভাসতে দেখে। এলাকার লোকজন পুকুরে নেমে তাদের মরদেহ পুকুরের পাড়ে তুলে আনে। আলেফ নুরার স্বামী তাদের পরিচয় সনাক্ত করে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
তিনি আরো জানান, গত তিন মাস হতে আলেফ নুরা মানষিক ভারসাম্যহীন বলে পরিবাররের লোকজন ও এলাকাবাসী দাবী করেছে।