সিসি ডেস্ক, ১৭ আগষ্ট ।। স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে শরিফুল ইসলাম নামে এক প্রধান শিক্ষককে আটকের পর গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। ঢাকা ধামরাই এলাকায় সুয়াপুর মাইলেশিয়াম কিন্ডারগার্টেন হাইস্কুলে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ধামরাইয়ের সুয়াপুর মাইলেশিয়াম হাইস্কুলের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম তার কয়েকজন ছাত্রীকে স্কুলকক্ষেই দীর্ঘদিন ধরে প্রাইভেট পড়িয়ে আসছিলেন। কিন্তু পরীক্ষায় পাস করিয়ে দেয়ার কথা বলে দুই ছাত্রীকে বিভিন্ন কু-প্রস্তাব দেন এবং উত্ত্যক্ত করে আসছিল।
বিষয়টি ওই ছাত্রীরা অভিভাবকদের কাছে জানালে স্থানীয়দের সহযোগিতায় প্রধান শিক্ষক শরিফুল ইসলামকে আটকের পর গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
আটক শরিফুল ইসলামের বাড়ি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায়। তিনি সাভারের নয়ারহাট এলাকায় বাসা ভাড়া থেকে ধামরাইয়ের সুয়াপুর মাইলেশিয়াম নামে একটি কিন্ডারগার্টেন হাইস্কুলে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
ধামরাই থানার এসআই আনোয়ার হোসেন বলেন, প্রধান শিক্ষক শরিফুল ইসলামের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।