• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন |

মাস্ক না পরায় চিরিরবন্দরে ১৩ হাজার টাকা জরিমানা

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ।। মাস্ক ছাড়া অযথা বাইরে ঘোরাঘুরি করার দায়ে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ অনুযায়ী দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার শান্তির বাজার ও উপজেলা সদর বাজারে ২৫ জনকে ২৫ মামলায় মোট ১৩ হাজার ৪ শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই অভিযান পরিচালনা করেন চিরিরবন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরতিজা হাসান।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরতিজা হাসান বলেন,‘করোনার সংক্রমণ এড়াতে আমাদের প্রত্যেকের মাস্ক পরা উচিত। জনগণের মধ্যে মাক্স না পরার প্রবনতা বৃদ্ধি পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সরকারী নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে অভিযান আব্যহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ