• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন |

সৈয়দপুরে করোনার নমুনা সংগ্রহকারীদের সংবর্ধনা প্রদান

সিসি নিউজ ।। শিক্ষা ও জনসচেতনতার লক্ষ্য নিয়ে গড়ে উঠা অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন শিক্ষানগরী সৈয়দপুরের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে করোনার নমুনা সংগ্রহকারীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২৩ ই শে আগস্ট রবিবার সৈয়দপুর থিম পার্ক চত্বরে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এই সংবর্ধনা প্রদান করা হয়।
সৈয়দপুর থিম পার্কের সহযোগিতায় আয়োজিত শিক্ষানগরী সৈয়দপুরের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে করোনাকালীন সময়ে বিশেষ অবদান রাখার জন্য সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ আরমান হোসেন রনি, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) আবু তাহের সিদ্দিক, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) আল আমিন ও মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মামুনুর রসিদকে সংবর্ধনা প্রদান করা হয়।
এর আগে শিক্ষানগরী সৈয়দপুরের প্রতিষ্ঠাতা খুরশিদ জামান কাকনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রমিজ আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর পৌরসভার ১১ নং ওয়ার্ড কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু, সৈয়দপুর ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ শাবাহাত আলী সাব্বু, সার্বডিনেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি সুলতানা, সৈয়দপুর মহিলা কলেজের প্রভাষক শিউলি বেগম, থিম পার্কের আব্দুল খালেক। শিক্ষানগরী সৈয়দপুরের পক্ষ থেকে বক্তব্য রাখেন সদস্য আহসান হাবিব মোবারক রাসেল, আবিদা সুলতানা, রাকিব হাসান প্রমুখ।
এসময় শিক্ষানগরী সৈয়দপুরের ‘ট্যালেন্ট শো’ অনুষ্ঠানে অংশ নেওয়া আবৃত্তি ও গানে পারদর্শী সৈয়দপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিভাবান শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। পরিশেষে কেক কেটে শিক্ষানগরী সৈয়দপুর পরিবারের সদস্য ও অতিথিবৃন্দকে মিস্টি মুখ করান প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের প্রধান অতিথি সহকারী কমিশনার (ভূমি) রমিজ আলম।
প্রসঙ্গক্রমে, ২০১৫ সালের ২৩ ই আগস্ট ফেসবুকে যাত্রা শুরু করা ‘শিক্ষানগরী সৈয়দপুর’ গ্রুপটি বর্তমানে সৈয়দপুরের সর্ববৃহৎ ফেসবুক গ্রুপ। জন্মলগ্ন থেকে সৈয়দপুর জুড়ে শিক্ষার প্রসার ও জনসচেতনতার লক্ষ্যে কাজ করা ৩২ হাজার মেম্বারের এই সংগঠনটির উদ্দ্যোগে চলমান করোনাকালীন সময়ে জনসচেতনতা ও ত্রাণ বিতরণের পাশাপাশি অনলাইনে ‘লাইভ শো’ ও ‘ট্যালেন্ট শো’ অনুষ্ঠানের মতো জনপ্রিয়তা পাওয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর বাইরেও সৈয়দপুরের শিক্ষার্থীদের সৃজনশীল চর্চা অব্যাহত রাখতে সম্প্রতি শিক্ষানগরী সৈয়দপুরের নিজস্ব ওয়েবসাইটও চালু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ