• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন |

সংসদ সদস্য দবিরুল ইসলাম করোনায় আক্রান্ত

সিসি নিউজ, ২৪ আগষ্ট ।। ঠাকুরগাঁও ২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলাম করোনায় আক্রান্ত হয়েছেন। রোববার রাত ১০টার দিকে ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মাহফুজুর রহমান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে গত ২১ অগাস্ট সাংসদ দবিরুল ইসলামের নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়। রোববার সন্ধ্যায় দিনাজপুর থেকে প্রাপ্ত ফলাফলে তার নমুনায় করোনা শনাক্ত হয়।

সিভিল সার্জন আরও জানান, করোনা শনাক্তের পর সংসদ সদস্য বাড়িতে অবস্থান করছেন। সেখানে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার বাড়ির অন্য সদস্যরা সুস্থ রয়েছেন। কারও কোনো উপসর্গ নেই বলেও জানান তিনি।

সংসদ সদস্য দবিরুল ইসলাম ছাড়াও এদিন জেলার সদর উপজেলায় ৩ জন, বালিয়াডাঙ্গী উপজেলায় ৬ জন, পীরগঞ্জ উপজেলায় ৩ জন, রাণীশংকৈল উপজেলায় ২ জন ও হরিপুর উপজেলায় ১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

নতুন এই ১৫ জনসহ জেলায় করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ৮১০ জনে। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ১৪ জনের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ