• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন |

গাইবান্ধায় বেইলি ব্রিজ ভেঙে সিমেন্ট বোঝাই ট্রাক খালে

সিসি ডেস্ক, ২৪ আগষ্ট ।। গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় সিমেন্টবোঝাই একটি ট্রাক বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে গেছে। এতে যানটির চালক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর থেকে ফুলছড়ি উপজেলা সদরের সঙ্গে সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সোমবার সকালে উপজেলার কালিরবাজার-উদাখালী সড়কের পূর্বছালুয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ফুলছড়ি ফায়ার সার্ভিস উদ্ধারকাজ চালাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রাকটি ৫০ টন সিমেন্ট নিয়ে ফুলছড়ি যাচ্ছিল। সকালে পূর্বছালুয়া নামক স্থানে বেইলি ব্রিজ পার হওয়ার সময় ভেঙে ট্রাকটি খালে পড়ে যায়।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী জানান, দুর্ঘটনার পর ট্রাক চালকের সহকারীকে উদ্ধার করা গেলেও চালক মারা গেছেন। তার মরদেহ ট্রাকের নিচে চাপা পড়েছে। মরদেহ উদ্ধারে চেষ্টা চলছে।

দুর্ঘটনার পর থেকে ফুলছড়ি উপজেলা সঙ্গে সদরের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গাইবান্ধা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশাদুজ্জামান বলেন, ট্রাকটি সরানোর পর ব্রিজটি প্রতিস্থাপনের কাজ শুরু করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ