• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন |

আজ ৩১ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সিসি ডেস্ক ।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) দেশের ৩১ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন এবং পাশাপাশি দুটি পাওয়ার প্ল্যান্ট, ১১টি গ্রিড সাব-স্টেশন, ছয়টি নতুন সঞ্চালন লাইন উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, ৩১ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিতকরণে সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুটি পাওয়ার প্ল্যান্ট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র গণসংযোগ কর্মকর্তা মীর আসলাম উদ্দিন জানান, প্রধানমন্ত্রী এর আগে ২৫৭ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করেছেন। ৩১ উপজেলা উদ্বোধনের পর মোট ২৮৮টি উপজেলা শতভাগ বিদ্যুতায়নের আওতায় আসবে। ফলে দেশের ৯৭ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধা ভোগ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ