• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন |

সৈয়দপুর রেলওয়ে কারখানা যাদুঘরের শুভ উদ্বোধন

সিসি নিউজ, ২৯ আগষ্ট ।। সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন ও সৈয়দপুর রেলওয়ে কারখানা যাদুঘর উদ্বোধন করেন রেলপথ মন্ত্রনালয় সচিব মোঃ সেলিম রেজা। আজ শনিবার দুপুরে কারখানা পরিদর্শন কালে তিনি প্রায় ১০টি শপ ঘুরে দেখেন। পরিদর্শন শেষে তিনি কারখানার ভিতর সৈয়দপুর রেলওয়ে কারখানা যাদু ঘরের উদ্বোধন করেন। এই যাদু ঘরে বৃটিশ আমলে ব্যবহৃত প্রেসিডেন্ট সেলুনসহ তখনকার ব্যবহৃত মালামাল সহ যন্ত্রপাতি রক্ষিত থাকবে । এ সময় সচিব বলেন, আমরা লোকবল সংকটে আছি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক রেলওয়েতে লোকবল নিয়োগবিধী আগামী মাসের মধ্যে চুড়ান্ত হয়ে যাবে। চুড়ান্ত হলেই আমরা দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করবো। এবং আমরা এই কারখানাতেই আবার নতুন কোচ মেরামত শুরু করতে পারবো। এ সময় উপস্থিত ছিলেন, রেলওয়ে অতিরিক্ত মহাপরিচালক মোঃ মনজুর উল আলম চৌধুরী, মহাব্যবস্থাপক (পশ্চিম) মিহির কান্তি গুহ, সৈয়দপুর রেলওয়ে কারখানার ডিএস জয়দুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ