• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন |

বোদায় সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

পঞ্চগড়, ৩০ আগষ্ট ।। পঞ্চগড়ের বোদা উপজেলার পানিডুবি এলাকায় সাপের কামড়ে শামীম ওরফে কাল্টু (৪০) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। মৃত কাল্টু পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের খাকুড়ুপাড়া এলাকার রহিম উদ্দীনের ছেলে।

জানা গেছে, পানিডুবি এলাকায় সাপ ধরতে যান কালটু। এসময় গোলা ঘরের এক গর্তে থাকা গহমা সাপটি ধরার চেষ্টা করেন তিনি। এক পর্যায়ে সাপটি তাকে কামড় দেয়। এতে ঘটনাস্থলেই কালটুর মৃত্যু হয়।

পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের চেয়ারম্যান মোজাহার আলী ও বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মোহাম্মদ আশরাফুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ