• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বিনামূল্যে শিক্ষার্থীদের ইন্টারনেট দেওয়া শুরু

সিসি ডেস্ক ।। করোনাভাইরাস পরিস্থিতিতে অনলাইন শিক্ষা কার্যক্রমে অংশ নিতে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বিনামূল্যে টেলিটকের ইন্টারনেট সুবিধা পাচ্ছেন। কিভাবে এই সুবিধা পাওয়া যাবে তাও জানিয়ে দিয়েছে সরকারি এই মোবাইল কোম্পানিটি। এদিকে বুধবার (৯ সেপ্টেম্বর) টেলিটকের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
ইউজিসির প্লাটফর্ম বিডিরেনের মাধ্যমে জুম অ্যাপ ব্যবহার করে অনলাইনে শিক্ষার্থীরা ফ্রি ক্লাস করতে পারবেন এবং সংশ্লিষ্ট শিক্ষকরা বিডিরেনের ফ্রি জুম ক্লাসের লিংক শিক্ষার্থীদের দেবেন। সকল টেলিটক সিম থেকে এই সুবিধা পাওয়া যাবে। এজন্য শিক্ষার্থীর ন্যূনতম ডাটা ব্যালেন্স থাকতে হবে।
অবশ্য বিডিরেন প্ল্যাটফর্মে যুক্ত থাকলে ডাটা চার্জ করা যাবে না। তবে শিক্ষার্থীরা প্রতিমাসে ১০০ টাকা রিচার্জ করে এই সুবিধা পাবেন। রিচার্জ করা টাকা মূল একাউন্টে জমা হবে। ওই টাকা ভয়েস কল ও ডাটার জন্য খরচ করা যাবে। অব্যবহৃত টাকা পরের রিচার্জে যুক্ত হবে। তবে ১০০ টাকার নিচে রিচার্জ করলে ও ন্যূনতন ডাটা না থাকলে সুবিধা ভোগ করা যাবে না।
এর আগে গত ২ সেপ্টেম্বর ইউজিসি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু রাখতে নামমাত্র মূল্যে ইন্টারনেট ব্যান্ডউইডথ দেবে টেলিটক। ইউজিসি পরিচালিত বিডিরেন ব্যবহারকারী সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সুবিধাটি পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ