• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহী ।। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভিসি প্রফেসর আবদুস সোবহানসহ ছয় জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাবির সাবেক ভিসি প্রফেসর মুহাম্মদ মিজান উদ্দীনের স্ত্রী মোমেনা জীনাত এ মামলা করেন।

মামলায় নিয়ম বর্হিভূতভাবে পেনশন আটকে রাখার অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন বাদিপক্ষের আইনজীবী নুরে কামরুজ্জামান ইরান।

তিনি জানান, দুপুরে রাজশাহী যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-১ এর আদালতে মামলাটি দায়ের করা হয়েছে। আদালতের বিচারক জয়ন্তী রাণী মামলাটি আমলে নিয়ে আগামী ১৯ অক্টোবর আসামিদের আদালতে হাজির হতে সমন জারি করেছে। মামলার অপর পাঁচ আসামির মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের চার জন রেজিস্ট্রার ও রাবির শেখ রাসেল স্কুলের সভাপতি।

এ মামলা আইনজীবী জানান, মামলার বাদী মোমেনা জীনাত রাবি শেখ রাসেল স্কুলের অধ্যক্ষ ছিলেন। অবসর গ্রহণের পর নিয়ম বর্হিভূতভাবে তার পেনশনের ৪৫ লাখ ৬১ হাজার ৯৪৫ টাকা আটকে রাখা হয়েছে বলে মামলায় তিনি অভিযোগ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ