খানসামা (দিনাজপুর) প্রতিনিধি ।। সুস্থ ধারার জীবনে ফিরে আসার প্রত্যয়ে দিনাজপুরের খানসামায় থানা পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী খলিলুর রহমান (৫৮) আত্মসমর্পণ করেছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে ওই ব্যক্তি থানায় এসে মাদক ব্যবসা করবে না মর্মে প্রতিজ্ঞা করলে তাঁকে ধন্যবাদ ও ফুলেল শুভেচ্ছা জানান ওসি কামাল হোসেন।
আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ী উপজেলার ভেড়ভেড়ী শাহপাড়া এলাকার বাসিন্দা ও তিনি দীর্ঘদিন ধরে ফেনসিডিল বিক্রয়ের সাথে জড়িত ছিলেন এবং একাধিক মাদক মামলার আসামী।
ওসি শেখ কামাল হোসেন জানান, এক মাদক ব্যবসায়ী থানায় আত্মসমর্পণ করেছেন। তাকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।