• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন |

সৈয়দপুর সরকারি কারিগরী কলেজের নাম পরিবর্তন 

সিসি নিউজ, ২৩ সেপ্টেম্বর ।। সৈয়দপুর সরকারি কারিগরী কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নাম করা হয়েছে ‘ সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ’। গত ২১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, সরকারি কলেজ-৪ শাখার এক বিজ্ঞপ্তিতে জানা গেছে।

সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবু নাসের বেগ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সূত্র উল্লেখ করা হয়েছে, ১. মাউশি অধিদপ্তরের ০৫-০৯-২০১৯ তারিখের ৩৭.০২.০০০০.১০৪.০০১.১৯-১৮১০ নং স্মারক, ২. মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, দিনাজপুর-এর ২৩-০৩-২০২০ তারিখের পত্র এবং ৩. ২০১৯ সালের অক্টোবর মাসে নীলফামারী জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভার কার্যবিবরনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ