• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :

পার্বতীপুরে মাটির দেয়াল চাপায় দুই সন্তানসহ স্বামী-স্ত্রীর মৃত্যু

সিসি নিউজ, ২৭ সেপ্টেম্বর ।। দিনাজপুরের পার্বতীপুরে ঘুমন্ত অবস্থায় মাটির দেয়াল চাপা পড়ে দুই সন্তানসহ স্বামী-স্ত্রী মারা গেছেন। শনিবার রাতে পার্বতীপুরের ঝাউপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। রবিবার সকালে স্থানীয়রা দেখতে পেয়ে তাদের মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন স্বপন (৩০), স্বপনের স্ত্রী সারজানা (২৫) ও তাদের দুই শিশুপুত্র হোসাইন (৭) ও হাসিবুর (৫)। স্বপন পেশায় একজন ভ্যানচালক।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকলেসুর রহমান তাদের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, সকালে ময়নাতদন্তের জন্য তাদের লাশ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, সকালে গ্রামের লোকজন গিয়ে দেখতে পায় একই পরিবারের চারজন নিজ ঘরে মাটির দেয়ালের নিচে চাপা পড়ে রয়েছে। দ্রুত লোকজন মাটি সরিয়ে তাদের মৃত অবস্থায় উদ্ধার করে। তারা একই বিছানায় শোয়া ছিলেন।

জানা গেছে, শনিবার দিনভর এবং রাতেও মুষলধারে বৃষ্টি হয়। এতে মাটির দেয়াল ভিজে ধসে পড়ে এই দুর্ঘটনা ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ