• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন |

সুপ্রিম কোর্টে মাহবুবে আলমের জানাজা সোমবার সকালে

সিসি ডেস্ক ।। সদ্য প্রয়াত দেশবরেণ্য আইনজীবী ও বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের নামাজে জানাজা আগামীকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। রবিবার (২৭ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আগামীকাল সকাল ১১টায় সুপ্রিম কোর্ট গার্ডেনে তার জানাজা অনুষ্ঠিত হবে।
এদিকে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, আগামীকাল সকাল সাড়ে ৮টায় তার মরদেহ সিএমএইচ থেকে কিছুক্ষণের জন্য মিন্টো রোডের বাসায় আনা হবে। এরপর ১১ টায় তার নামাজে জানাযা শেষে তাকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
করোনায় আক্রান্ত হয়ে গত ৪ সেপ্টেম্বর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম হাসপাতালে ভর্তি হন। এরপর গত ১৮ সেপ্টেম্বর ভোরে হার্ট অ্যাটাক হলে তাকে দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার হৃদযন্ত্র স্বাভাবিকভাবে কাজ করছিল না বলে জানান চিকিৎসকরা। তবে গত ১৯ সেপ্টেম্বর থেকে আগের তুলনায় তার শারীরিক অবস্থার উন্নতি ঘটতে শুরু করে। পরে গত ২০ সেপ্টেম্বর তার করোনা নেগেটিভ রিপোর্ট আসে। তবে এরপর আবার তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ