• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন |
শিরোনাম :

১৫০ কিলোমিটার পথ হাঁটলেন জবির পাঁচ শিক্ষার্থী

সিসি ডেস্ক, ০২ অক্টোবর ।। মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে সিলেটের জাফলং পর্যন্ত ১৫০ কিলোমিটার পায়ে হেঁটে পরিভ্রমণ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের পাঁচ সদস্য। ওই ৫ সদস্যরা হলেন, রোভার মো. ইমতিয়াজ মাহমুদ (দলনেতা), রোভার নাজমুল হাসান মুন্না (সহকারী দলনেতা), রোভার মোল্লা মামুন হাসান, রোভার আলমগীর হোসেন ও রোভার আনোয়ার হোসেন।

গত ২৭ সেপ্টেম্বর শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম এই পরিভ্রমণের উদ্বোধন করেন। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুস সাকিবের সঙ্গে সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে পাঁচ রোভার তাদের পরিভ্রমণ সম্পন্ন করেন।

এই কর্মসূচির পাঁচ জনসচেতনতামূলক স্লোগান ছিল, ‘স্বাস্থ্য বিধি মেনে চলুন, কোভিড-১৯ মুক্ত থাকুন’, ‘মুজিববর্ষের আহ্বান, বেশি বেশি গাছ লাগান’, ‘স্বেচ্ছায় করবো রক্তদান, আমার রক্তে বাঁচবে প্রাণ’, ‘করবো মোরা ধূমপান-মাদক বর্জন, গড়বো মোরা সুখের জীবন’ এবং ‘Scouts for creating a better world’।

পরিভ্রমণকালে এ পাঁচ রোভার বিভিন্ন গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ অফিস ইত্যাদি পরিদর্শন করেন এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ পাচঁ দিনের পরিভ্রমণে নানা অভিজ্ঞতার কথা বর্ণনা করে রোভার স্কাউট গ্রুপের পাঁচ সদস্য বলেন, আমাদের এ যাত্রা বিনোদন আর অভিজ্ঞতা অর্জনের মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ