• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন |

সৈয়দপুরে নিষিদ্ধ ওষুধ বিক্রির দায়ে কারাদণ্ড

সিসি নিউজ, ০৬ অক্টোবর।। নীলফামারীর সৈয়দপুরে নিষিদ্ধ ওষুধ ট্যাপেনটাডল বিক্রি করার অপরাধে উমর ফারুক নামের এক ফার্মেসি মালিকের কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দন্তচিকিৎসার আড়ালে তিনি দীর্ঘদিন ধরে এই মাদক ব্যবসা করে আসছেন।

সোমবার দুপুরে শহরের গোলাহাট মাংস বাজার সংলগ্ন কালাম ডেন্টাল ফার্মেসিতে অভিযান চালানো হয়।

মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক খবির আহমেদ জানান, গোপন সংবাদে তারা জানতে পারেন গোলাহাট এলাকায় ডা. আবুল কালাম আজাদের মালিকানাধীন কালাম ডেন্টাল ফার্মেসিতে দন্তচিকিৎসার আড়ালে দীর্ঘদিন ধরে নেশাজাতীয় নিষিদ্ধ ট্যাবলেট ট্যাপেনটাডল বেচাকেনা করা হচ্ছে। সোর্সের দেয়া এমন সংবাদে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রমিজ আলমের নেতৃত্বে নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযান পরিচালনা করেন।

অভিযানের সময় দোকানের রেক থেকে ৩০টি ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক করা হয় বোতলাগাড়ি ইউনিয়নের পুর্ব বোতলাগাড়ি কাচারি এলাকার কাশেম আলীর ছেলে উমর ফারুককে (৩০)।

পরে সেখানে আদালত বসিয়ে মাদক হিসেবে ঘোষণা করা নিষিদ্ধ ট্যাপেনটাডল ট্যাবলেট বিক্রির দায়ে উমর ফারুককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আদালতের ওই রায় ঘোষণা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রমিজ আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ