• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন |
শিরোনাম :

দিনাজপুরে ৫ম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ধর্ষক আটক

দিনাজপুর, ১২ অক্টোবর।। দিনাজপুরে ৫ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সাগর হোসেন (২০) নামে এক যুবককে গ্রেফতার করে জেল-হাজতে প্রেরণ করেছে পুলিশ ।
ঘটনাটি ঘটেছে, দিনাজপুর শহরের উপকন্ঠ শেখপুরা এলাকায়। ধর্ষক সাগর ওই এলাকার আমিনুল হকের ছেলে । এই মামলায় সহযোগি হিসেবে নুর আলম (২২) নামে আরেক যুবক রয়েছে। সে পলাতক বলে জানিয়েছেন,মামলার তদন্তকারী কর্মকর্তা বদিউজ্জামাল।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,শেখপুরা এলাকার একব্যক্তির মেয়ে গাওসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীকে ২৫ সেপ্টেম্বর ধর্ষণ করে। এ ঘটনা যাতে কাউকে না বলে এজন্যে ওই জীবননাশ বিভিন্ন প্রকার হুমকি প্রদর্শন করে ওই ধর্ষক এবং তার সহযোগি নুর আলম।
পরে ধর্ষিতা শারীরিক ভারে অসুস্থ্য হয়ে পড়লে ঘটনাটি তার অভিভাবককে খুলে বলে। ধর্ষিতার পিতা মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে জেল-হাজতে পাঠায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ