• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সরকারি অফিসের শ্রমিকদের দৈনিক মজুরি বাড়ল

সিসি ডেস্ক, ১৫ অক্টোবর ।। দৈনিক মজুরির ভিত্তিতে সরকারি অফিসে কাজ করা শ্রমিকদের মজুরি আরও ১০০ টাকা বাড়ানো হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে বুধবার এ সংক্রান্ত এক অফিস আদেশ জারি করা হয়েছে।

নতুন আদেশের ফলে এখন থেকে ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় বিভিন্ন সরকারি দপ্তরে নিয়মিত কাজ করা দক্ষ শ্রমিকরা ৬০০ টাকা মজুরি পাবেন। যা এতদিন তারা সর্বশেষ ২০১৬ সালে নির্ধারণ করা মজুরি হারে ৫০০ টাকা পেয়ে আসছিলেন।

এছাড়া যারা অনিয়মিত অদক্ষ শ্রমিক, তাদের মজুরিও বাড়ানো হয়েছে। এখন থেকে তারা পাবেন ৫৭৫ টাকা মজুরি, যা আগে ছিল ৪৭৫ টাকা।

অপরদিকে, বিভাগীয় শহর এবং অন্যান্য সিটি কর্পোরেশন এলাকায় নিয়মিত দক্ষ শ্রমিকদের দৈনিক মজুরিও আরও ১০০ টাকা বাড়ানো হয়েছে। এখন থেকে তারা ৬০০ টাকা দৈনিক মজুরি পাবেন। যা আগে ছিল ৫০০ টাকা। আর অনিয়মিত অদক্ষ শ্রমিকরা পাবেন ৫৫০ টাকা, যা আগে ছিল ৪৫০ টাকা।

এছাড়াও জেলা এবং উপজেলায় নিয়মিত দক্ষ শ্রমিকদের দৈনিক মজুরি আরও ১০০ টাকা বাড়ানো হয়েছে। তারা আগে পেতেন ৪৫০ টাকা, এখন পাবেন ৫৫০ টাকা। আর অনিয়মিত অদক্ষ শ্রমিকরা আগে মজুরি পেতেন ৪০০ টাকা, এখন পাবেন ৫০০ টাকা।

তবে দৈনিক মজুরিতে নিয়োগের ক্ষেত্রে শ্রমিকের সংখ্যা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদিত হতে হবে বলে অর্থ বিভাগ আদেশে বলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ