• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

সৈয়দপুরে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত

সিসি নিউজ, ২১ অক্টোবর ।। নীলফামারীর সৈয়দপুরে ট্রাকের ধাক্কায় সফুরা আকতার (৩০) নামে পথচারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে পৌনে ৭টার দিকে সৈয়দপুর-পার্বতীপুর সড়কের চৌমুহনী বাজারে এ দূর্ঘটনা ঘটে। সফুরা সৈয়দপুর বিসিক শিল্প নগরীতে মহিলা শ্রমিক হিসেবে কাজ করতো। নিহত সফুরা উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের পশ্চিম দোলাপাড়ার আব্দুর রাজ্জাকের স্ত্রী।

পুলিশ জানায়, রাতের ডিউটি শেষে অটোবাইকে চেপে সফুরা চৌমুহনীতে আসে। এরপর সড়কের পাশ দিয়ে হেঁটে বাড়িতে  ফিরছিল। ঘটনাস্থলে এলে বিপরীত দিক থেকে আসা একটি খালি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। স্থানীয়রা দ্রুত গুরুতর আহত সফুরাকে নিয়ে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি সিসি নিউজকে জানান, ট্রাকটিকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ