• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আসছে ‘বঙ্গবন্ধু সুরক্ষা বীমা’

সিসি ডেস্ক, ২২ অক্টোবর ।। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে দুটি বীমা পলিসি অনুমোদন দিয়েছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এর মধ্যে একটি ‘বঙ্গবন্ধু সুরক্ষা বীমা’ দ্বিতীয়টি ‘বঙ্গবন্ধু স্পোর্টসম্যানস কম্প্রিহেনসিভ ইন্স্যুরেন্স’।

বুধবার (২১ অক্টোবর) জানা গেছে, আইডিআরএ-এর ১২৮তম কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ‘বঙ্গবন্ধু সুরক্ষা বীমা’র প্রস্তাবক সাধারণ বীমা করপোরেশন। আর ‘বঙ্গবন্ধু স্পোর্টসম্যান’স কম্প্রিহেনসিভ ইন্স্যুরেন্স’র প্রস্তাবক বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স। এ ব্যাপারে গত ১১ অক্টোবর এক প্রজ্ঞাপন জারি করে আইডিআরএ।

বঙ্গবন্ধু সুরক্ষা বীমা শীর্ষক জন পলিসির বীমা অঙ্ক নির্ধারণ করা হয়েছে দুই লাখ টাকা। আর প্রিমিয়াম হার নির্ধারণ করা হয়েছে ভ্যাট ও স্ট্যাম্প বাদে ১০০ টাকা।

আইডিআরএ জানিয়েছে, বঙ্গবন্ধু কল্যাণ ট্রাস্ট্রের অনুমতি সাপেক্ষে এই বীমা পরিকল্পের পলিসি ওয়ার্ডিং, প্রপোজাল ফরম, ক্লেইম ফরমসহ অন্যান্য দলিলাদি অনুমোদন দেওয়া হয়েছে। একইভাবে বঙ্গবন্ধু স্পোর্টসম্যান’স কম্প্রিহেনসিভ ইন্স্যুরেন্সের পলিসি ওয়ার্ডিং, প্রপোজাল ফরম, ক্লেইম ফরমসহ অন্যান্য দলিলাদি অনুমোদন দেওয়া হয়েছে।

ওই সভায় আইডিআরএ-এর অনুমোদন ছাড়া কোনও বীমা পলিসি বা প্রডাক্ট বাজারে চালু করা যাবে না বলেও সিদ্ধান্ত হয়েছে। বঙ্গবন্ধুর নামে কোনও বীমা পরিকল্পনা প্রস্তুত করার ক্ষেত্রে বঙ্গবন্ধু কল্যাণ ট্রাস্ট্রের অনুমোদনসহ কর্তৃপক্ষের কাছে দাখিল করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ