• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন |

গ্যাস সিলিন্ডারের আগুনে একই পরিবারের ৯ জন দগ্ধ

সিসি ডেস্ক, ২৫ অক্টোবর।। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার হাজিপাড়া গ্রামে রান্না করার গ্যাসের সিলিন্ডারের আগুনে শিশু-নারীসহ একই পরিবারের ৯ জন দগ্ধ হয়েছেন। শনিবার দুপুরে গ্রামের আব্দুস সালামের বাড়িতে রান্না করার সময় পাইপের লিক থেকে গ্যাস পুরো ঘরে ছড়িয়ে পড়লে এ অগ্নিকাণ্ড ঘটে।

এতে আব্দুস সালামের স্ত্রী সিপাইনেছা (৫৮), দুই ছেলে কামাল (৩৫) ও আনোয়ার (১৭), মেয়ে তাসলিমা (২৫), দুই নাতি উম্মে হাবিবা (৪ দিন) ও উম্মে হানি (৩) এবং তাদের স্বজন পারভীন (১৫), জুয়েনাসহ (২০) ৯ জন অগ্নিদগ্ধ হন। তাদের সবাইকে গুরুতর আহত অবস্থায় বাজিতপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর আটজনকে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানিয়েছে, চার দিনের একটি শিশু ছাড়া বাকি সবার শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে। তাদের সবাইকে ঢাকায় পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী কাটখাল উচ্চ বিদ্যালয়ের সভাপতি শামসুল হক রানা জানান, হাজিপুর গ্রামের আব্দুস সালামের ঘরে রান্না করার সিলিন্ডারের পাইপে ছিদ্র ছিল। সেই ছিদ্র দিয়ে আগেই গ্যাস পুরো ঘরে ছড়িয়েছিল। সালামের স্ত্রী সিপাইনেছা রান্না করতে গিয়ে চুলা জ্বালাতে পারছিলেন না। এ সময় তারা বাইরে থেকে আগুন নিয়ে চুলা জ্বালাতে গেলে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ আগুনেই তারা দগ্ধ হন। এলাকাবাসী গিয়ে ঘরের আগুন নেভানোসহ দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

মিঠামইন থানার কাটখাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক মাসুদ মিয়া জানান, দগ্ধ ৯ জনের মধ্যে চার-পাঁচজনের অবস্থা গুরুতর। গ্যাস ব্যবহারে অজ্ঞতার কারণেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ