• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন |

বিজয় দিবসে চিলাহাটি ও হলদিবাড়ি রুটে পণ্যবাহী ট্রেন চলাচল

সিসি নিউজ, ২৭ অক্টোবর।। নীলফামারীর চিলাহাটি ও ভারতের হলদিবাড়ি রুটে ট্রেন চলাচলে আরও একধাপ এগিয়ে গেলো দুই দেশ। আজ মঙ্গলবার দুপুরে নীলফামারীর চিলাহাটি থেকে বাংলাদেশ রেলওয়ের একটি ইঞ্জিন ছেড়ে যায় ভারতের হলদিবাড়ি শুণ্য রেখার উদ্যেশ্যে। এসময় নীলফামারীর জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, বাংলাদেশ পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় বানিজ্যিক কর্মকর্তা আনন্দ মোহন চক্রবর্তী, বিভাগীয় প্রধান প্রকৌশলী আল-ফাত্তাহ মো. মাসুদুর রহমান ও চিলাহাটি বর্ডার লিংক রেল প্রকল্পের পরিচালক আব্দুর রহিমসহ অন্যান্য কর্মকর্তারা ইঞ্জিনটিতে উঠে পড়েন । ইঞ্জিনটি দুই দেশের শুন্য রেখায় পৌছালে ভারতের উত্তর-পূর্ব রেলওয়ের প্রধান প্রকৌশলী প্রবীণ কুমার দে, উপ-প্রধান প্রকৌশলী ভি. কে. মিনা ও জেষ্ঠ যান্ত্রিক প্রকৌশলীসহ ভারতীয় রেলওয়ের কর্মকর্তারা তাদের স্বাগত জানান। পরে দুপুর দুইটায় সেখান থেকে চিলাহাটি স্টেশনে ফিরে আসে ইঞ্জিনটি।

আগামী বিজয় দিবসে চিলাহাটি ও হলদিবাড়ি রুটে পণ্যবাহী ও স্বাধীনতা দিবসে যাত্রীবাহী ট্রেন চলাচলের সম্ভাবনা রয়েছে বলে জানান জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ