সিসি নিউজ ।। মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে বিএনপির জয়পুরহাট জেলা শাখায় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দলটির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
এতে জানানো হয়, জয়পুরহাট জেলা শাখার মেয়াদোত্তীর্ণ হওয়ায় বর্তমান নির্বাহী কমিটি বিলুপ্ত করে মো. শামছুল হককে আহ্বায়ক এবং মো. গোলজার হোসেন, মো. মাসুদ রানা প্রধান ও মো. আব্দুল ওয়াহাবকে যুগ্ম-আহ্বায়ক করে ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।