• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন |

কিশোরগঞ্জে চার হাজার ইয়াবাসহ একজন আটক

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি।। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় মঙ্গলবার (৩ নভেম্বর) চার হাজার ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে নীলফামারী মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খবিব উদ্দিনের নেতৃত্বে কিশোরগঞ্জ থানা পুলিশের একটি দল মঙ্গলবার সকালে এই অভিযান চালায়।

কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের সবুজ পাড়া গ্রামের আমিনুর রহমানের ছেলে মাদক কারবারি আনিছুল হকের বাড়ি তল্লাশি চালিয়ে চার হাজার ইয়াবাসহ তাকে আটক করে থানায় সোপার্দ করে।

এ ব্যাপারে নীলফামারী মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শিল্পি রানী মিস্ত্রির সঙ্গে ফোনে কথা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, চার হাজার ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ