নীলফামারী প্রতিনিধি।। নীলফামারীর জলঢাকায় বাক প্রতিবন্ধি এক গৃহবধুকে(৩০) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইয়াকুব আলী(৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।
উপজেলার কৈমারী ইউনিয়নের পাটোয়ারী পাড়া এলাকার মৃত. মহদ্দি মামুদের ছেলে সে।
সোমবার রাতে ওই গৃহবধুর স্বামী বাদী হয়ে জলঢাকা থানায় একটি ধর্ষণ মামলা করেছেন। মামলা নং-৪। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুর রশিদ।
জানা যায় ঘটনার দিন সোমবার দুপুরে প্রতিবন্ধি গৃহবধূ বাড়ীর পাশে বাঁশঝাড়ে পাতা কুড়াতে যায়। এ সময় ইয়াকুব তাকে জোড় করে পাশ্ববর্তি ধানক্ষেতে নিয়ে ধর্ষণ করে। ঘটনাটি গৃহবধূর স্বামী দেখতে পেলে ইয়াকুব পালিয়ে যায়। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
জলঢাকা থানার অফিসার ইনচার্জ(ওসি) মোস্তাফিজুর রহমান জানান, অভিযোগের প্রেক্ষিতে একজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে।