• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন |

সৈয়দপুরে সমবায় দিবস পালিত

সিসি নিউজ ।।“বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কর্মসূচীর সুচনা করা হয়। সেখান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিম আহমেদের সভাপতিত্বে করেন। প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চচেয়ারম্যান আজমল হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী। শুভেচ্ছা বক্তব্য বলেন, উপজেলা সমবায় কর্মকর্তা মশিউর রহমান। এ সময় উপজেলার শতাধিক সমবায় সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ