• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন |

সৈয়দপুরে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদের মানববন্ধন

সিসি নিউজ ।। সনাতনী সম্প্রদায়ের উপর নির্যাতন, বাড়িঘরে অগ্নিসংযোগ, ছাত্রদের ছাত্রত্ব বাতিল, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কুশল চক্রবর্তীকে হত্যার হুমকির প্রতিবাদ এবং গ্রেপ্তারকৃতদের আশু মুক্তি, জাতীয় সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু মন্ত্রণালয় গঠনের দাবিতে আজ শনিবার সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত সৈয়দপুর প্রেসক্লাবের সামনে এক গণঅবস্থান ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সৈয়দপুর উপজেলা শাখার সহ-সভাপতি মৃণাল কান্তি দাস, সৈয়দপুর পৌর শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক গোপাল চন্দ্র রায়, উপজেলা শাখার সাধারণ সম্পাদক যোগেন্দ্রনাথ রায়, সভাপতি এ্যাডভোকেট সুবোধক চন্দ্র দাস ও উপদেষ্টা ক্ষিতীশ চন্দ্র রায় প্রমুখ। গণঅবস্থান ও বিক্ষোভ সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সংখ্যালঘু স¤প্রদায়ের প্রায় ৫ শতাধিক নারী -পুরুষ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ