চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ।। কুড়িগ্রামের চিলমারীতে বাংলাদেশ আওয়ামীলীগ চিলমারী শাখার উদ্দেগে কুড়িগ্রাম জেলার আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মোঃ জাফর আলীর রোগ মুক্তির জন্য ও সাবেক সভাপতি মোঃ আমিনুল ইসলাম মন্জু মন্ডলের রুহের মাগফিরাত কামনা করে। গতকাল সকাল ১১ ঘটিকায় চিলমারী উপজেলার দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চিলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শওকত আলী সরকার(বীরবিক্রম), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুস সরকার সহ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ ও সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।