• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

চারদিন পর জয়পুরহাটে কিশোরের বস্তাবন্দি লাশ

জয়পুরহাট প্রতিনিধি ।। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কেচের মোড় রেললাইনের পাশের একটি ডোবা থেকে অপহরণের চারদিন পর নাজমুল হক নামে এক কিশোরের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে লাশটি উদ্ধার করা হয়।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ খান এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত কিশোর নওগাঁ জেলার বদলগাছী উপজেলার খাদাইল গ্রামের আল আমিনের ছেলে।

ওসি আব্দুল লতিফ খান জানান, গত শুক্রবার বিকালে অপহরণকারীরা ওই কিশোরকে বাড়ি থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায়। এরপর তারা পরিবারের কাছে মোবাইল ফোনে ছয় লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

এ ঘটনায় অপহৃত নাজমুলের বাবা ওই গ্রামের চারজনকে আসামি করে বদলগাছী থানায় মামলা করেন। বুধবার সকালে স্থানীয়দের থেকে খবর পেয়ে নাজমুলের বস্তাবন্দি লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ