সিসি ডেস্ক ।। নীলফামারীর সৈয়দপুর শহরের বানিয়াপাড়া এলাকায় এক যুবক তেলবাহী ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। ১১ নভেম্বর বুধবার বিকেলে সৈয়দপুর থেকে খুলনার উদ্দেশ্যে ফিরতি ট্রেনটির সামনে ঝাঁপিয়ে পড়ে কাটা পড়েন ওই ব্যক্তি। প্রত্যক্ষদর্শীরা ঘটিনাটিকে আত্মহত্যা বলেছে। সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ সূত্র জানায়, বিকেল ৩ টার দিকে একটি তেলবাহী ট্রেন খুলনার উদ্দেশ্যে ফিরে যাচ্ছিল। এ সময় স্টেশন থেকে প্রায় তিন কিলোমিটার দক্ষিণে বানিয়াপাড়া ওই দুর্ঘটনা ঘটে। ট্রেনে কাটা নিহত ব্যক্তির নাম মলিন চন্দ্র রায় (৪০)। তিনি শহরের বঙ্গবন্ধু সড়কে একটি মোটরসাইকেল গ্যারেজের মালিক। হাতিখানা মাছুয়াপাড়ার বাসিন্দা মৃত্যু রমাকান্ত রায়ের ছেলে তিনি।
সৈয়দপুর রেলওয়ে থানার উপ পরিদর্শক (এস আই) দেওয়ান জিয়াউর রহমান জানান, আত্মহত্যার কারণ অনুসন্ধান চলছে। প্রাথমিকভাবে মনে হয়েছে নিহত মলিন মানসিক ভারসাম্যহীন ছিলেন। নিহতের লাশ নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।