নীলফামারী প্রতিনিধি ।। নীলফামারীতে আত্মপ্রকাশ হলো নতুন-পুরাতন ব্যাটারী দোকান মালিক সমিতির। শুক্রবার শহরের পুরাতন বাসস্ট্যান্ড আয়াত কমিউনিটি সেন্টারে আলোচনা সভা শেষে ১৫ সদস্যের একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।
নীলফামারী শিল্প ও বণিক সমিতির পরিচালক হামিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় অতিথি ছিলেন নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহমুদ-উন-নবী ও রাবেয়া বালিকা বিদ্যানিকেতনের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মজিবর রহমান। ব্যবসায়ীদের মধ্যে মুরাদ হোসেন, সিদ্দিকুর রহমান, রায়হান আনছারী, সুলতান মাহমুদ ও জাহিদুল ইসলাম রঞ্জসহ অন্যান্যরা বক্তৃতা করেন।
আলোচনা শেষে দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে হামিদুল ইসলামকে আহবায়ক করে ১৫ সদস্যের একটি আহবায়ক কমিটি করা হয়।
আহবায়ক কমিটির সদস্য সিদ্দিকুর রহমান জানান, আহবায়ক কমিটি আগামী ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।