• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন |

গ্রেফতার নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহার দাবীতে নীলফামারীতে বিএনপি’র সমাবেশ

নীলফামারী প্রতিনিধি। কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে নীলফামারীতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি নেতা কর্মীরা।
রবিবার দুপুরে(১৫নভেম্বর) জেলা শহরের পৌর বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ হয় জেলা বিএনপি’র উদ্যোগে।
জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জহুরুল আলমের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সভাপতি আলমগীর সরকার।
বক্তব্য দেন সদর উপজেলা সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েল, পৌর কমিটির সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম শেপু, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জামিয়ার রহমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ পারভেজ প্রিন্স ও জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মোর্শেদ আযম।
বক্তারা অভিযোগ করেন, গাড়িতে অগ্নিসংযোগ ভীতিকর পরিস্থিতি সরকারই সৃষ্টি করে বিএনপি নেতাকর্মীদের হয়রানী করছে কারণ যে নির্বাচন হয়েছে সেটি আড়াল করতে।
অবিলম্বে গ্রেফতার নেতাদের মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবী জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ