নীলফামারী প্রতিনিধি। নীলফামারী নারী উন্নয়ন ফোরাম এর সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার দুপুরে।
সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি সান্তনা চক্রবর্তি।
এতে বক্তব্য দেন ফোরামের সাধারণ সম্পাদক আরতি রানী রায়, অর্থ সম্পাদক শাহনাজ পারভীন ও সদস্য মাসুদা আকতার মিনি।
সভায় সরকারী বরাদ্দে নারী ফোরামের শতকরা তিন ভাগ বন্টন নিশ্চিত করণের পাশাপাশি কমিটি পুর্নগঠন নিয়ে আলোচনা করা হয়।