খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলা প্রেসক্লাব (পাকেরহাট)- এ মুক্তিযুদ্ধ,বঙ্গবন্ধু ও সাংবাদিকতা ভিত্তিক বই এবং গল্প ও উপন্যাস পিপাসুদের জন্য ‘পাঠক কর্ণার’ শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৪নভেম্বর) রাতে উপজেলার পাকেরহাটস্থ কার্যালয়ে ফিতা কেটে এটি উদ্বোধন করেন মিডিয়া বান্ধব ইউএনও কৃষিবিদ আহমেদ-মাহবুব-উল-ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা.শামসুদ্দোহা মুকুল, মেডিকেল অফিসার ডা.নারায়ণ চন্দ্র রায় জয়, প্রকৃতিপ্রেমী ওসি শেখ কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও আংগারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা শাহ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক জাকারিয়া চৌধুরী ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি তাজ চৌধুরী, সাধারণ সম্পাদক নুরনবী ইসলাম, কার্যকরী সদস্য ধীমান দাস, ভূপেন্দ্রনাথ রায়, এস.এম.রকি ও ফটোগ্রাফার মোকছেদুল ইসলাম।