• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন |

খানসামায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালন

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি ।। “ডায়াবেটিস সেবায়, পার্থক্য আনতে পারেন নার্সরাই” প্রতিপাদ্যে দিনাজপুরের খানসামায় বিশ্ব ডায়বেটিস দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রবিবার (১৫নভেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা.মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নারায়ণ চন্দ্র রায় জয়, ডা.নূর ফারিয়া আইরিন, সিনিয়র স্টাফ নার্স, ঔষুধ কোম্পানির প্রতিনিধিগণ ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ