• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন |

আট বছরে সিসি নিউজের পদার্পণ

সিসি ডেস্ক ।। নীলফামারী জেলার প্রথম নিউজ পোর্টাল ‘সিসি নিউজ টোয়েন্টিফোর ডটকম’ সাফল্যের সঙ্গে পথচলার সপ্তম বর্ষ অতিক্রম করে অষ্টম বছরে পদার্পণ করেছে।

আজ সোমবার দুপুরে ক্লিয়ার কাট নিউজ (সিসি নিউজ) অষ্টম বর্ষে পদার্পণ উপলক্ষে সৈয়দপুর থিম পার্কে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিম আহমেদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ সৈয়দপুর শাখার সভাপতি ডাঃ শেখ নজরুল ইসলাম, সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লায়ন নজরুল ইসলাম খান কিশোর, দৈনিক প্রথম আলো’র সৈয়দপুর প্রতিনিধি এম আর আলম ঝন্টু এবং সিসি নিউজের সম্পাদক ও প্রকাশক জসিম উদ্দিন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিম আহমেদ বলেন, সিসি নিউজ পরিবারকে অন্তর থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। নিউজ পোর্টালটি সৈয়দপুর তথা এ অঞ্চলে একটি স্টান্ডার্ড অবস্থান ধরে রেখেছে। আমি মনে করি সিসি নিউজ যে আঙ্গিকে যাত্রা শুরু করেছিল সেটা অব্যাহত রেখেছে। আগামী দিনেও তা ধরে রাখতে সক্ষম হবে।

স্বাচিপ সভাপতি ডাঃ শেখ নজরুল ইসলাম বলেন, সিসি নিউজের জন্য অনেক শুভ কামনা। জেলায় অনেক নিউজ পোর্টাল শুরুর পর বন্ধ হয়ে গেছে। কিন্তু সিসি নিউজ প্রতিষ্ঠার পর থেকেই ধারাবাহিকভাবে সংবাদ পরিবেশ করছে। একটি পোর্টাল চালিয়ে নেওয়া কঠিন ও কষ্টসাধ্য বিষয়। সিসি নিউজ সেই বিষয়টিতে সক্ষম হয়েছে।

অধ্যক্ষ লায়ন নজরুল ইসলাম খান বলেন, করোনাকালে জীবনের ঝুঁকি নিয়ে সৈয়দপুরের সংবাদগুলো তুলে ধরার জন্যে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সিসি নিউজের সম্পাদক ও সংবাদকর্মীদের। এ ছাড়া পোর্টালটির ব্যানারে জনপ্রতিনিধিদের জবাবদিহিমূলক লাইভ অনুষ্ঠানের আয়োজন প্রশংসার দাবিদার।

সাংবাদিক এম আর আলম ঝন্টু বলেন, যারা সিসি নিউজকে আজকের এই পর্যায়ে আনতে সক্ষম হয়েছে, তাদের সবার প্রতি আমার অভিবাদন। আগামীতেও পোর্টালটির সফলতা কামনা করি।

সিসি নিউজের সম্পাদক ও প্রকাশক জসিম উদ্দিন বলেন, এ বছর আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার পরিকল্পনা ছিল না। সৈয়দপুরের সমাজসেবক, প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও উদ্যোক্তাদের নিয়ে ম্যাগাজিন করার ইচ্ছাও ছিল না, তবুও সীমিত পরিসরে হয়ে গেছে। এজন্য বাইরের কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। আগামীতে সুযোগ পেলে আমাদের শুভানুধ্যায়ীদের ডাকার চেষ্টা করবো। তিনি আরও বলেন, সিসি নিউজে যারা বিজ্ঞাপন দিয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, অনেকে লেখা দিয়ে পত্রিকাটি সমৃদ্ধ করেছেন তাদের কৃতজ্ঞতা জানাই।

প্রতিষ্ঠাবাষির্কীর এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সৈয়দপুর থিম পার্কের পরিচালক আসাদ জাহান সাগর, হ্যালো সৈয়দপুরের এডমিন এম এ খালেক, ব্যবসায়ী রোস্তম আলী ও সিসি নিউজের প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষ্যে সিসি ম্যাগাজিনের সম্পাদক সাইফ হোসেন মৃধা।

২০১৩ সালের ২৩ নভেম্বর নীলফামারী জেলার সৈয়দপুর থেকে আত্মপ্রকাশ করে সিসি নিউজ টোয়েন্টিফোর ডটকম। বস্তুনিষ্ঠতা ও অনুসন্ধানী সাংবাদিকতার জন্য প্রকাশের অল্প দিনের মধ্যেই সিসি নিউজ জেলার জনপ্রিয় নিউজ পোর্টালে পরিণত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ