• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মধ্য জানুয়ারিতে ৬০ পৌরসভায় নির্বাচন

সিসি ডেস্ক ।। মধ্য জানুয়ারিতে অন্তত ৬০ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এর অর্ধেক পৌরসভায় ভোট হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

রোববার নির্বাচন কমিশন (ইসি) সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর। প্রনির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশনের সভা হয়।

করোনা মহামারির মধ্যে এবার চার ধাপে পৌর নির্বাচন করতে চায় কমিশন। প্রথম ধাপে ২৫ পৌরসভায় ইভিএমে ২৮ ডিসেম্বর নির্বাচন হবে। দেশের ৩২৯ পৌরসভার মধ্যে আরও প্রায় ১৭০টির ভোট হবে ফেব্রুয়ারির মধ্যে।

ইসি সচিব মো. আলমগীর জানান, কমিশনের বৈঠকে তিনটি ধাপে ১৬৯ পৌরসভায় নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্বিতীয় ধাপের ভোট মধ্য জানুয়ারি, তৃতীয় ধাপের ভোট জানুয়ারির শেষের দিকে। আর চতুর্থ ধাপের ভোট হবে মধ্য ফেব্রুয়ারিতে।

তিনি বলেন, দ্বিতীয় ধাপের পৌরসভার ভোটের তফসিল এ সপ্তাহেই ঘোষণা করা হতে পারে। প্রত্যেক ধাপে ইভিএমে ভোট হবে ৩০ পৌরসভায়। বাকিগুলোয় ব্যালটে ভোট হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ