• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

চিলাহাটি পরিদর্শনে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার

সিসি নিউজ ।। চিলাহাটি-হলদিবাড়ি দুই দেশের পাতানো রেলপথ ও চিলাহাটি স্টেশনের বিভিন্ন স্থাপনা পরিদর্শনে চিলাহাটি আসেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরান। মঙ্গলবার দুপুরে হলদিবাড়ি স্টেশন থেকে রেলপথে ট্রলিতে করে সহধর্মিণীকে নিয়ে জিরো পয়েন্টে আসেন তিনি।

হাইকমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর ইসলাম চৌধুরী জিরো পয়েন্ট থেকে গ্যাংকারে চিলাহাটি স্টেশনে নিয়ে আসেন।

হাইকমিশনারকে স্বাগত জানান ৫৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মামুনুল হক মামুন, পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী ডিভিশনের প্রকৌশলী-২ প্রকল্প পরিচালক আব্দুর রহীম, উপজেলা ভূমি অফিসার মনোয়ার হোসেন, ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ও ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্সের চেয়ারম্যান জাহিদুল ইসলাম।

চিলাহাটি স্টেশনের বিভিন্ন স্থাপনা পরিদর্শনকালে সন্তোষ প্রকাশ করেন তিনি।

এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি, নিরাপত্তা ও সম্প্রীতি নিশ্চিতসহ সীমান্তবর্তী সব ধরনের সমস্যা-সম্ভাবনা নির্ধারণ ও বাস্তবায়ন নিশ্চিত করার জন্য সীমান্তবর্তী অঞ্চল ও স্থলবন্দরগুলো পরিদর্শন করছি।

মাঠ পর্যায় থেকে সংগৃহিত অভিজ্ঞতা ও বাংলাদেশ-ভারত সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য উপাত্ত এবং সুপারিশমালা দুই দেশের সরকারের কাছে তুলে ধরব। সীমান্তবর্তী অঞ্চলে শান্তি-সংহতি, নিরাপদ বাণিজ্য ও নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি সবার সংশ্লিষ্টতা ও সহযোগিতা কামনা করেন।

তিনি আরো বলেন, দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকের পর এ পথে চলতি মাসেই পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হবে। এতে উভয় দেশ উপকৃত হবে। দুই দেশের মানুষের চলাচল বাড়বে। ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও উন্নয়ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিকাল সোয়া ৪টায় চিলাহাটি স্টেশন থেকে রেলপথে হলদিবাড়ি চলে যান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ