• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন |

সৈয়দপুর পৌরসভার ভোট ১৬ জানুয়ারি, মনোনয়নপত্র দাখিল ২০ ডিসেম্বর

সিসি নিউজ ।। সৈয়দপুর পৌরসভা সহ দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী পৌরসভাগুলোতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৬ জানুয়ারি। আজ বুধবার (২ ডিসেম্বর) বিকেলে নির্বাচন কমিশন এ তফসিল ঘোষণা করে।

তফসিল অনুযায়ী, ৬১ পৌরসভার মধ্যে সৈয়দপুর পৌরসভাসহ ২৯টিতে ইভিএমে ভোটগ্রহণ হবে। বাকি ৩২টি পৌরসভায় ভোট হবে ব্যালটের মাধ্যমে। এসব পৌরসভার সাধারন নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২০ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ২২ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ২৯ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

ইসি সচিব মো. আলমগীর জানান, করোনাভাইরাস মহামারীর মধ্যে এবার চার ধাপে পৌর নির্বাচন করতে চায় ইসি। এ নিয়ে দুই ধাপের তফসিল ঘোষণা করা হলো। প্রথম ধাপে ২৫টি পৌরসভায় ইভিএমে ২৮ ডিসেম্বর ভোটের তফসিল আগেই দেওয়া হয়েছে।

উল্লেখ্য যে, দেশে মোট পৌরসভা ৩২৯টি। আইন অনুযায়ী, মেয়াদ শেষের পূর্ববর্তী ৯০ দিনের মধ্যেই পৌরসভার ভোট করতে হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ