• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন |

নীলফামারীতে ‘নির্মল বাংলাদেশ’ এর উদ্যোগে কম্বল বিতরণ

নীলফামারী প্রতিনিধি। নীলফামারীতে দেড়’শ জনের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘নির্মল বাংলাদেশ’ এর উদ্যোগে।
শনিবার দুপুরে (০৫ডিসেম্বর) জেলা শহরের প্রধান শহীদ মিনার প্রাঙ্গণে শিশু, বৃদ্ধ, প্রতিবন্ধীদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামীলীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব্বানী, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান ও নির্মল বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা আলমগীর হোসেন।
নির্মল বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা আলমগীর হোসেন জানান, রংপুর বিভাগের আটটি জেলায় এক হাজার কম্বল বিতরণ করা হবে। যা শনিবার নীলফামারী জেলার মধ্য দিয়ে শুরু হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ