• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন |

সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে সোহেলরানা (৩২) নামে এক বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা ১টার দিকে শহরের গোলাহাট এলাকায় চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনে ওই যুবক কাটা পড়ে। নিহত সোহেলরানা ঘটনাস্থলের অদূরে কয়া গোলাহাটের মাংস বিক্রেতা আব্দুর রহিমের পুত্র।

স্থানীয় ও পরিবারের লোকজন জানান, সোহেলরানা বৃদ্ধি প্রতিবন্ধী। সে শহরের বিভিন্ন এলাকায় দিন-রাত ঘুরে বেড়াতো। মাঝে মাঝে বেশ কিছুদিন নিখোঁজ থাকতো।

সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ