• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন |

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় ৪ মাদ্রাসাছাত্র আটক

সিসি ডেস্ক ।। কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় চার মাদ্রাসাছাত্রকে আটক করা হয়েছে। রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

উসকানিদাতাদেরও ছাড় দেওয়া হবে না জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আটক চারজন কুষ্টিয়ার ইবনে মাসউদ মাদ্রাসার শিক্ষার্থী। তারা হলেন- আবু বাকার, নাহিদ, আলামীন ও ইউসুফ। এদের মধ্যে আবু বাকার ও নাহিদ ভাস্কর্য ভাঙচুর করেছেন।

ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় তদন্ত চলছে। তদন্তে যাদের নাম বেড়িয়ে আসবে, তাদের নামেই মামলা হবে।

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এসময় তিনি বলেন, ভাস্কর্য মানে স্মৃতি ধরে রাখা। বঙ্গবন্ধু হলেন জাতির পিতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। তার স্মৃতি ধরে রাখা যাবে না—এটা তো বাংলাদেশের কোনো মানুষই মেনে নিতে পারবে না।

শুক্রবার রাতের আঁধারে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন একটি ভাস্কর্যের ডান হাত, পুরো মুখমণ্ডল ও বাঁ হাতের অংশ বিশেষ ভেঙে ফেলে দুর্বৃত্তরা।

শনিবার সকালে বিষয়টি দৃষ্টিগোচর হলে শহরের বঙ্গবন্ধু সুপার মার্কেট চত্বর ও থানা মোড়ে আওয়ামী লীগ, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন বিক্ষোভ সমাবেশ, মিছিল ও মানববন্ধন করে। সন্ধ্যায় মিছিল থেকে জেলা বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ